শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে শুক্রবার (১৩ মার্চ) অস্ত্রোপচার করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, সিটি স্ক্যানের রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ড বিকেল ৪টার কিছু আগে তার অপারেশন সম্পন্ন করে।

অপারেশনের আগে পরিবারের সম্মতিও নেওয়া হয়। এর আগে বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে অচেতন হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়