শুক্রবার ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ১১ জুন ২০২৬

‘কৃষক কার্ড’ কর্মসূচিতে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

‘কৃষক কার্ড’ কর্মসূচিতে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
ছবি: সংগৃহীত

আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ১০০ উপজেলায় ৪২ লাখ ৫ হাজার কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ প্রদান করার পরিকল্পনা রয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদ ভবনে বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, কৃষিখাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে সরকার পহেলা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করেছে। 

তিনি আরো বলেন, ২০২৫-২৬ অর্থবছরে এই কর্মসূচির প্রি-পাইলটিং হিসেবে দেশের আটটি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড প্রদান করা হয়েছে। মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি এবং লবণচাষিদেরও এই বিশেষ কার্ডের আওতায় আনা হয়েছে।
 
মন্ত্রী বলেন, কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণ প্রতি বছর একবার ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তার পাশাপাশি আমাদের নির্বাচনী প্রতিশ্রুত আরো ১০ ধরনের বহুমুখী সুবিধা পাবেন। 

জনপ্রিয়