বাড়তে পারে যেসব পণ্যের দাম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত রাজস্ব ও শুল্ক কাঠামোর ফলে দেশের বাজারে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে।
এর মধ্যে রয়েছে সিগারেট ও তামাকজাত পণ্য, নিকোটিন পাউচ, দেশে উৎপাদিত মদ, ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ সিসি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন যাত্রীবাহী মোটরগাড়ি, আমদানিকৃত ওয়াশিং মেশিন, তামার পাইপ (কপার টিউব), আমদানিকৃত কোল্ড-রোল্ড ও কোটেড কয়েল/শিট, ১ কেভিএ (কিলো ভোল্ট অ্যাম্পেয়ার) ক্ষমতাসম্পন্ন আমদানিকৃত ট্রান্সফরমার এবং ১ হাজার ২০০ ওয়াট পর্যন্ত ক্ষমতাসম্পন্ন আমদানিকৃত ডিসি মোটর।
এছাড়া আমদানিকৃত মধু, কফি, কাজুবাদাম, খেলনা, টাইলস, টয়লেট ও বেসিন, রং এবং স্যানিটারি সামগ্রী, মেয়োনিজ ও ভোজ্যতেল, আলুর চিপস, চামড়া ও চামড়াজাত পণ্য এবং এমএস (মাইল্ড স্টিল) পণ্যের দামও বাড়তে পারে।
সূত্র: বাসস



























