শুক্রবার ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ১১ জুন ২০২৬

জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস, সব রাজ্যের শীর্ষনেতাদের দিল্লিতে তলব

জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস, সব রাজ্যের শীর্ষনেতাদের দিল্লিতে তলব
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার নয়াদিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেস। মাত্র ১২ ঘন্টার নোটিশে জরুরিভিত্তিতে দেশের সব রাজ্যের প্রদেশ সভাপতি এবং সাধারণ সম্পাদকদের দিল্লিতে ইন্দিরা ভবনে বৈঠকে তলব করা হয়েছে। এমন ঘটনা কংগ্রেসে বিরল। সাধারণত গুরুতর কোনও জাতীয় ইস্যু নিয়ে আলোচনা বা বড় কোনও সাংবিধানিক ঝাঁকুনির আগে এই ধরনের বৈঠক কংগ্রেস ডাকে।

তবে সেসব বৈঠকও তড়িঘড়ি কয়েক ঘণ্টার নোটিশে ডাকা হয় না। আগে থেকে প্রস্তুতি নিয়ে এই ধরনের বৈঠক ডাকা হয়। কিন্তু বুধবার (১০ জুন) একপ্রকার হঠাৎই এই জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন লোকভবন ঘেরাও কর্মসূচিতে ছিলেন। তাকে আটক করেছিল পুলিশ। সেখান থেকে ছাড়া পেয়ে তিনিও দিল্লিতে উড়াল দিচ্ছেন। স্বাভাবিকভাবেই জরুরি বৈঠকের এজেন্ডা নিয়ে প্রশ্ন উঠছে।

বুধবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সমর্থকদের কংগ্রেসে যোগ দেয়ার গুঞ্জন চাউর হয়েছে। দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে মমতাকে এই প্রস্তাব দেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে অথবা সিদ্ধান্ত জানিয়ে দিতে সব রাজ্যের কংগ্রেস কর্তাদের দিল্লিতে ডেকেছে হাইকমান্ড।

জনপ্রিয়