রোববার ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৪০, ২২ আগস্ট ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

নতুন দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী পরিষদের দায়িত্ব পাওয়া নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।। 

শনিবার (২২ আগস্ট) দুপুরে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দুপুর ১টা ১৫ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

তাদের সঙ্গে স্মৃতিসৌধে যান নতুন দুই প্রতিমন্ত্রী—পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

সর্বশেষ

জনপ্রিয়