সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ২৩ আগস্ট ২০২৬

সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে সরকার কাজ করছে: রিজভী

সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে সরকার কাজ করছে: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকার কাজ করছে।

রোববার (২৩ আগস্ট) সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা রিজভী।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ও এলএনজি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব দেশের গ্যাস সরবরাহের ওপরও পড়েছে। তবে এসব সংকট মোকাবিলার পাশাপাশি জনগণের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

রিজভী বলেন, সংকটাপন্ন অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সরকার। একই সঙ্গে সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মাধ্যমেও জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা থাকবে। জনগণের প্রতি দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বজায় রেখেই সরকার সব ধরনের সংকট মোকাবিলা করবে।

সর্বশেষ

জনপ্রিয়