শুধু অবকাঠামো নয়, শিক্ষার গুণগত ও মানবিক উন্নয়ন করতে হবে : ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু ইট-পাথরের দালানকোঠা নির্মাণ কিংবা অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না; এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার গুণগত ও মানবিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।
রোববার দুপুরে জেলার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি) মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুর্গাপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, “আমাকে গতানুগতিক ধারার রাজনৈতিক কর্মী বা এমপি হিসেবে দেখবেন না। উন্নয়ন বলতে আমি শুধু ভবন বুঝি না। একটি প্রতিষ্ঠানে চারতলা ভবন নির্মাণ করা হলো, কিন্তু সেখান থেকে যদি ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষার্থী বের হতে না পারে, তাহলে ওই ভবন দিয়ে কী হবে?”



























