বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ১ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী উপযুক্ত সময়ে ভারত সফর করবেন: হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এখনো তারিখ নির্ধারিত হয়নি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, 'অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে। তারিখ নির্ধারিত হয়নি।'

তিনি বলেন, 'গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল করার বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে বাংলাদেশ।'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, '\ভারত থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ জায়গা দেবে না। আশা করি ভারতও দেবে না।'

বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বলেন, 'কোনো চাপ থেকে নয়, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ বাংলাদেশের চাহিদা মেনেই কিনছে। বাংলাদেশ সরকার একটি এভিয়েশন হাব হিসেবে কিনছে।'

জনপ্রিয়