বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৬

৪১ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজে অংশ নিল সাউথইস্ট ব্যাংক

৪১ হাজার কোটি টাকার অর্থায়ন প্যাকেজে অংশ নিল সাউথইস্ট ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত বিভিন্ন অর্থায়ন প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের বৃহত্তর ৬০ হাজার কোটি টাকার সমন্বিত তারল্য সহায়তা কাঠামোর অংশ হিসেবে এ অর্থায়ন সুবিধা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং রিসার্চ অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. রাশেদুল আলম খান।

এই অর্থায়ন প্যাকেজে অংশগ্রহণের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি. দেশের অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদনশীল খাতে ব্যাংকের উদ্বৃত্ত তারল্য বিনিয়োগের প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ উদ্যোগ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা, কর্মসংস্থান ধরে রাখা এবং দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়