সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ২ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই অবরোধ করেন শ্রমিকরা। তারা ঝুট কাপড়সহ বাঁশ, কাঠ জড়ো করে মহাসড়কে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

দুপুর ১২টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। দুপুর দেড়টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও শ্রমিকদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, “আজও শ্রমিকরা বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা ও মহানগর পুলিশের সঙ্গে শিল্প পুলিশ কাজ করছে।”

সর্বশেষ

জনপ্রিয়