শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

এসআরবি-৪-এর অভিযানে জাল নোট কারখানার সন্ধান, ৪ আটক

এসআরবি-৪-এর অভিযানে জাল নোট কারখানার সন্ধান, ৪ আটক
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় জাল নোট তৈরি ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)।

এসআরবি জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত ছিলেন। তারা জাল নোটগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাজীচড়ে অভিযান চালায় এসআরবি-৪-এর একটি দল। এসময় অভিযুক্তদের কাছ থেকে ৫০, ১০০ ও ২০০ টাকার জাল নোট মিলিয়ে মোট ৭৩ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে জাল টাকা তৈরিতে ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে এসআরবি কর্মকর্তা বলেন, তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানে এসব জাল টাকা সরবরাহ ও বিক্রি করতেন। যাদের কাছে তারা জাল টাকা বিক্রি করেছেন, তাদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জনপ্রিয়