পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন তাঁরা।
সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধিরা এ প্রস্তাব দেন। সভা শেষে বোর্ডের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।
তবে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সোমবার বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংকালে জানান, মালিক পক্ষের প্রতিনিধিদের তরফ থেকে এখনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি। এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা একমত হন।



























