শনিবার ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:০২, ৩১ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে অবৈধভাবে টিলা শ্রেণির জমি কাটার দায়ে মনির আহমেদ (৫২) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত দুটি মিনি ট্রাক আটক করা হয়।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে আনসার এবং ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে খালের পাশে টিলা শ্রেণির জমি কাটার সময় দুটি মিনি ট্রাক আটক করা হয়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মনির আহমেদকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মনির আহমেদ পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত ফজল আহমেদের ছেলে। ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না—এ মর্মে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, “অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ

জনপ্রিয়