মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার
চলতি বছর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারিভাবে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘আমাদের সরকারিভাবে যেটা, সেটা ১ লাখ ৫৪ হাজার টাকা। সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা এর মধ্যে। এটা তাদের ভাষ্য। এটা আমাদের সরকার নির্ধারিত না। কিন্তু তারা যেটা বলছে, তারা যদি সেটাতে থাকত তাহলে আমাদের এত মানুষ সাফারার হতো না।’
এ সময় মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা আগামী সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।



























