হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্ত
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার আড়াইবছর দু'বছরের ছুঁইছুঁই। বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ডও দিয়েছেন। কিন্তু তার প্রত্যর্পণ নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। ভারত যে তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে চাচ্ছে না- তা দিবালোকে মতো সত্য। যদিও তিনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে দেশে ফিরবেন- এবং সে ঘোষণার উপর অটলও রয়েছেন। কিন্তু তার হোস্ট কান্ট্রি ভারত এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নে আজও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে।
এমন পরিস্থিতিতে দিল্লির সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণে মূলত দুটি শর্ত-
প্রথম শর্ত: শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে। এখন তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে। হতে পারে তা আকাশপথে কিংবা স্থলপথে।
এর জন্য দিল্লির তরফে যে ধরনের 'লজিস্টিকাল' প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে জানিয়েছে নয়াদিল্লি।
দ্বিতীয় শর্ত: শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয় – বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও শোনা যাচ্ছে না।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, ‘আমরা কখনোই জেনেবুঝে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ঠেলে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাই।’
এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।



























