শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০০:৩৮, ১৩ নভেম্বর ২০২৬

ঢাকায় ভারতের হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ বৈঠক

ঢাকায় ভারতের হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে দুই কূটনীতিকের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

তবে বৈঠকের আলোচ্য বিষয় বা উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই দেশের কূটনীতিকের এ সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর বিষয়ে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। এমন প্রেক্ষাপটে ভারত ও যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিকের বৈঠককে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত জুনে ঢাকায় যোগ দেন।

জনপ্রিয়