এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে আজ
আজ জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৬ সদস্যের টিম এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই সনদ স্বাক্ষর করবে দলটি।
এসময় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম।
গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার কথা জানিয়েছে।



























