সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:২৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি সৈয়দ রেজাউল করিমের বাসায় যান।

এর আগে সাক্ষাৎ করতে সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের বিএনপি কার্যালয় থেকে বের হন তারেক রহমান।