শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ছাত্রদল নেতা হামিমকে শোকজ

ছাত্রদল নেতা হামিমকে শোকজ
ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এ নির্দেশনা প্রদান করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।