কারাগারে অসুস্থ হয়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
পটুয়াখালীর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম খান কারাবন্দি অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী কারাগারের জেলার ।
শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মো. হাবিবুর রহমান খানের ছেলে এবং -এর দুমকী উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পটুয়াখালী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত -এ নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে -এ স্থানান্তর করেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম খান স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ১১ আগস্ট নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং রাজনৈতিক মামলায় পটুয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে রাখা হয়েছিল।
বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
জেলার মো. আব্দুর রব মিয়া জানান, শফিক খান রাজনৈতিক মামলায় গ্রেপ্তার ছিলেন এবং আগে থেকেই তার হার্টে রিং বসানো ছিল। অসুস্থ হওয়ার পর দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।



























