সোমবার ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪১, ২৬ অক্টোবর ২০২৬

জাতীয় ছাত্রশক্তির শৃঙ্খলা কমিটির প্রধান মাহফুজুর রহমান

জাতীয় ছাত্রশক্তির শৃঙ্খলা কমিটির প্রধান মাহফুজুর রহমান
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান হয়েছেন ঢাকা কলেজের মাহফুজুর রহমান। তিনি ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (২৫ অক্টোবর) প্রচার সম্পাদক আবু রাহাত হেলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর নির্দেশে মাহফুজুর রহমানকে প্রধান ও আছিয়া আক্তার রেমিজাকে উপ-প্রধান করে ৮ সদস্যবিশিষ্ট শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন রওনক জাহান, সরদার নাদিম মাহমুদ শুভ, শাবাব হোসেন মেহের, আবু রাহাত হেলাল, শেখ সাজিদ আহসান রাফিউ ও কাজি আব্দুর রাফি।

সর্বশেষ

জনপ্রিয়