শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ২৪ অক্টোবর ২০২৬

বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, শনাক্ত ৮-১০ জন

বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, শনাক্ত ৮-১০ জন
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। এতে অংশ নেওয়া কয়েকজনকে শনাক্ত করে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে কাথরিয়া ইউনিয়নে এ মিছিল বের করা হয়। বাঁশখালী উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গ্রামীণ সড়কে ৩০ থেকে ৪০ জনের একটি দল ব্যানার ও আওয়ামী লীগের পতাকা নিয়ে মিছিল করছে। মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যেতে দেখা যায়। একপর্যায়ে তারা একটি বাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে আবার মিছিল করে সেখান থেকে চলে যান।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, মিছিলের ভিডিও পুলিশের নজরে এসেছে। ভিডিও দেখে আট থেকে ১০ জনকে শনাক্ত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ

জনপ্রিয়