শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ২৪ অক্টোবর ২০২৬

কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক থেকে সমাজকল্যাণ সম্পাদক সাকিল

কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক থেকে সমাজকল্যাণ সম্পাদক সাকিল
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কেন্দ্রীয় কমিটিতে সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও তরুণ রাজনৈতিক সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ।

শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী সাকিল আহমাদ। এর আগে তিনি দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় পর্যায়ের অভিজ্ঞতার পর নতুন এই দায়িত্বে তার রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আইন পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন সাকিল আহমাদ। এনসিপির কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনকালে দলটির সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। পরবর্তীসময়ে মেহেরপুর জেলায় দলটির সাংগঠনিক কার্যক্রমেও নেতৃত্ব দেন।

সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত থাকার সুবাদে আইনের শাসন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলো তার কর্মপরিসরের গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি ল’ সেবা ও সাকসেস ল’ একাডেমির মাধ্যমে আইনি সেবা এবং আইনবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন তিনি।

নতুন দায়িত্বে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করা এবং তরুণদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে সাকিল আহমাদের। স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ত রাজনীতি ও উন্নয়নমূলক উদ্যোগের প্রতি তার আগ্রহও এ ক্ষেত্রে সহায়ক হতে পারে।

রাজনৈতিক ও সামাজিক পর্যবেক্ষকদের মতে, একটি রাজনৈতিক দলের সমাজকল্যাণমূলক কার্যক্রম শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগকালীন সহায়তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এসব উদ্যোগের কার্যকারিতা নির্ভর করে বাস্তবসম্মত পরিকল্পনা, জনসম্পৃক্ততা ও যথাযথ বাস্তবায়নের ওপর।

সর্বশেষ

জনপ্রিয়