শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ৬ নভেম্বর ২০২৬

জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো: রাশেদ খাঁন

জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক আদর্শে মিল নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, দল দুটির আদর্শ তেল ও জলের মতো। একটি অন্যটির সঙ্গে কখনো মিশতে পারে না। ফলে একসঙ্গে রাজনীতি করাও তাদের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতিতে অংশ নিতে জামায়াতের সঙ্গে জোট করেছিল এনসিপি। তবে এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি দলটির তরুণ নেতাদের একটি অংশ। এর প্রতিবাদে ডা. তাসনিম জারার মতো নেতারা এনসিপি ছেড়ে চলে যান। সর্বশেষ সামান্তা শারমিনও দল থেকে বেরিয়ে গেছেন।

তিনি আরও বলেন, এনসিপি জামায়াতের জোট থেকে বেরিয়ে না এলে সামান্তা শারমিনের মতো দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অন্য নেতারাও দল ছাড়তে পারেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জামায়াতের জোট ত্যাগ করে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয়