আমির হামজাকে ‘সরল মানুষ’ বললেন ইসলামি বক্তা জুবায়ের আহমাদ
মুফতি আমির হামজাকে অত্যন্ত সরল ও সহজ-সরল মানুষ বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ।
রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে জুবায়ের আহমাদ তাশরীফ লেখেন, ‘মুফতী আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’
তিনি আরও লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’
পোস্টে আমির হামজার সঙ্গে দীর্ঘদিন চলাফেরার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাঁর প্রতি সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেন জুবায়ের আহমাদ তাশরীফ।



























