বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:১১, ৪ ফেব্রুয়ারি ২০২৬

এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক

এবার জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনার পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্টও হ্যাক হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান। তিনি নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে সালমান বলেন, “আব্বুর টেলিগ্রাম আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না। এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দিবে, ইনশাআল্লাহ।”