রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ৩১ অক্টোবর ২০২৬

তিন মাস পর মাঠে ফিরছেন জেমিমা রদ্রিগেজ

তিন মাস পর মাঠে ফিরছেন জেমিমা রদ্রিগেজ
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ তিন মাসের পুনর্বাসনপ্রক্রিয়া শেষে চোট থেকে সেরে উঠেছেন ভারতের নারী ক্রিকেট দলের ব্যাটার জেমিমা রদ্রিগেজ। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

গত ৩ আগস্ট ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন জেমিমা। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট ধরা পড়ে। ফলে এশিয়া কাপ, জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ভারতের হয়ে খেলা হয়নি তার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুস্থতার খবর জানিয়েছেন জেমিমা। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘হ্যামস্ট্রিং থেকে এখন পুরোপুরি ফিট আমি। তিন মাসের পুনর্বাসন শেষে আর অপেক্ষা করতে পারছি না, কবে আবার মাঠে ফিরব।’

চোট কাটিয়ে আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে জেমিমার। ওই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। সফরটি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি হতে পারে এই ব্যাটারের সামনে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়