মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ২৭ অক্টোবর ২০২৬

মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে

মাও সেতুংকে নিয়ে মন্তব্যে ক্ষমা চাইলেন এমবাপ্পে
ছবিঃ সংগৃহীত

চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানোর পর ক্ষমা চেয়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। নিজের বক্তব্যে চীনের নাগরিকদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত চীনা সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত লাগায় দুঃখ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

মঙ্গলবার এক বিবৃতিতে এমবাপে বলেন, ‘আমার মন্তব্যটি যথাযথ ছিল না। এখন বুঝতে পারছি, এতে চীনের অনেক মানুষ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় থাকা চীনা সম্প্রদায়ের মানুষ কষ্ট পেয়েছেন। আমার কথায় যারা আহত হয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি। এমনটা করা আমার উদ্দেশ্য ছিল না। চীনের মানুষ ও তাদের ইতিহাসের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দের ইন্টারনেট মিম নিয়ে কথা বলার সময় মাও সে-তুংকে ঘিরে তৈরি একটি ছবি উল্লেখ করেন এমবাপে। ওই ছবিতে মাওয়ের শরীরে বসানো হয়েছিল ফরাসি এই ফুটবলারের মুখ। মাওকে ‘চীনা স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করার পর বিষয়টি নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ ঘটনার পর এমবাপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে চীনের তিনটি প্রতিষ্ঠান—ডংপেং বেভারেজ, মেংনিউ ও মিল্কগ্রাউন্ড। শুধু তাই নয়, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিও লা লিগার ম্যাচ সম্প্রচার বন্ধ করেছে। পাশাপাশি এমবাপেকে নিয়ে বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণামূলক উপকরণ সরিয়ে নেওয়ার খবরও সামনে এসেছে।

চীনে এমবাপের জনপ্রিয়তা ও বাণিজ্যিক উপস্থিতি বেশ বড়। ফলে এই বিতর্ক মাঠের বাইরেও তার ব্র্যান্ডমূল্য ও বিপণন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও চীনে তার ভাবমূর্তি ও বাণিজ্যিক সম্পর্কের ওপর এই ঘটনার প্রভাব কতটা কমবে, তা এখনো অনিশ্চিত।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়