রোববার ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ১ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদকে তলব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যারিস্টার ফুয়াদকে তলব
ছবি: সংগৃহীত

রায় নিয়ে মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর তাকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ওই সময় তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেনে ভরে গেছে।’

তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়। পরে বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে আদালত স্বপ্রণোদিত হয়ে বক্তব্যটিকে আদালত অবমাননার অভিযোগ হিসেবে আমলে নেন।

এর পরিপ্রেক্ষিতে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানতে আগামী ৪ নভেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

রোববার এ-সংক্রান্ত আদেশে নির্ধারিত দিনে সশরীরে উপস্থিত হয়ে নিজের মন্তব্যের বিষয়ে বক্তব্য তুলে ধরতে ব্যারিস্টার ফুয়াদকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ

জনপ্রিয়