বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১, ২৮ অক্টোবর ২০২৬

আর্জেন্টাইন তারকাকে ছেড়ে দিচ্ছে লিভারপুল!

আর্জেন্টাইন তারকাকে ছেড়ে দিচ্ছে লিভারপুল!
ছবিঃ সংগৃহীত

লিভারপুলের মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে এখনই তার সঙ্গে চুক্তি নবায়নের পথে হাঁটছে না ইংলিশ ক্লাবটি। বরং ২০২৭ সালের দলবদলকে সামনে রেখে নতুন মিডফিল্ডার দলে ভেড়ানোর পরিকল্পনা করছে তারা। এতে অ্যানফিল্ডে ম্যাক অ্যালিস্টারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বর্তমানে ২৭ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে লিভারপুলের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। দলবদলবিষয়ক সাংবাদিক বেন জ্যাকবসের তথ্য অনুযায়ী, ম্যাক অ্যালিস্টারের সঙ্গে নতুন চুক্তি করার চেয়ে আগামী বছর অন্তত একজন নতুন মিডফিল্ডার দলে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে ক্লাবটি।

গত সেপ্টেম্বরে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন ম্যাক অ্যালিস্টার। সতীর্থ দমিনিক সোবোসলাই ও রায়ান গ্রাভেনবের্খের চুক্তি নবায়নের সিদ্ধান্তে খুশি হলেও নিজের ক্ষেত্রে একই উদ্যোগ না দেখায় কষ্ট পেয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি নিয়ে হতাশা থাকলেও লিভারপুলের হয়ে শেষ দিন পর্যন্ত নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার।

এদিকে ম্যাক অ্যালিস্টারের বিকল্প হিসেবে কয়েকজন তরুণ মিডফিল্ডারের ওপর নজর রাখছে লিভারপুল। সম্ভাব্য তালিকায় রয়েছেন মোনাকোর লামিনে কামারা, রোমার মানু কোনে এবং বোর্নমাউথের অ্যালেক্স স্কট। তবে এই তিনজনের মধ্যে কাউকে দলে নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্লাবটি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়