পঞ্চগড়ের দেবীগঞ্জে কোটি টাকার জলপাই হাট, এবার লোকসানে ব্যবসায়ীরা
পঞ্চগড়ের দেবীগঞ্জে দেশের বৃহত্তম জলপাইয়ের হাট দেবদারুতলায় প্রতিদিন বসছে কোটি টাকার বেচাকেনার আসর। প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চারশ টন জলপাই আমদানি হচ্ছে এ হাটে। এর মধ্যে প্রায় ৩০০ টন জলপাই কিনছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। তবে সরবরাহ বেশি থাকলেও বাজারদর কম থাকায় এবার লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
০৫:৫১ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার