রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:২৬, ১৪ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করে আগুন

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিস ভাঙচুর করে আগুন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি অফিস ভাঙচুর করে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৪ নভেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন রাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

অন্যদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাঙচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি। বিস্তারিত পরে জানানো হবে।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, খবরটি জানতে পেরে টুঙ্গিপাড়া থানার ওসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়