রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০১:০০, ১৫ নভেম্বর ২০২৬

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, লালবাগের একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। পরবর্তীতে রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরেকটি ইউনিট ঘটনাস্থলে যায়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়