রোববার ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯, ১৪ নভেম্বর ২০২৬

ডিসেম্বর পর্যন্ত গ্যাস নিয়ে চিন্তা নেই, জানালেন জ্বালানিমন্ত্রী

ডিসেম্বর পর্যন্ত গ্যাস নিয়ে চিন্তা নেই, জানালেন জ্বালানিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটানোর মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী জানুয়ারি মাসের জন্যও জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটানোর মতো এলএনজি কেনা হয়েছে। জানুয়ারি মাসের জন্যও জ্বালানি কেনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জ্বালানি সংকটের সময়ের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, এফএসআরইউ-সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাসের চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। পাশাপাশি শিল্পকারখানাগুলোও ব্যাপক ভোগান্তিতে পড়ে।

মন্ত্রী আরও বলেন, ওই পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে। সিঙ্গাপুরের বাজার থেকে কেনা এলএনজির দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি ইউনিট এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা বেড়ে ৩১ ডলারে পৌঁছায়।

তিনি বলেন, এলএনজির দাম বেড়ে যাওয়ায় গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রায় সমান হয়ে যায়। এ কারণে পরিস্থিতি সামাল দিতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কিছু ইউনিট চালু করা হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়