বাদাম বিক্রেতা শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন বাকৃবি শিক্ষার্থীরা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড়ে প্রতিদিনের মতো আড্ডা দিচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী। হঠাৎ বাদাম বিক্রির জন্য সেখানে হাজির হয় দুই ভাই। তাদের কাছ থেকে বাদাম কেনার পর শুরু হয় সাধারণ কথাবার্তা। একপর্যায়ে জানতে চাওয়া হয়, তারা পড়াশোনা করতে চায় কি না। সেই প্রশ্নের উত্তরে ছোট ভাই ইয়াসিন জানায়, তার পড়াশোনা করার প্রবল ইচ্ছা রয়েছে। তবে অভাবের সংসারে সেই স্বপ্ন পূরণের সামর্থ্য নেই পরিবারের।
০৬:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৬ শনিবার