মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৪

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৪
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকার রায়েরবাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর সাড়ে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— শেখ নোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের ছেলে রোহান (৩) এবং নোমানের শ্যালক অপু (২৩)।

তাদের হাসপাতালে নিয়ে আসা মো. মামুন জানান, রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলার নিচতলার একটি ভাড়া বাসায় গ্যাসের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে শেখ নোমান ৭০ শতাংশ, তার স্ত্রী পিংকি আক্তার ৭৫ শতাংশ, শিশু রোহান ৩৫ শতাংশ এবং অপু ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।