শুক্রবার ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ২৭ মার্চ ২০২৬

মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব

মিরপুরে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‍্যাব
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় জড়িত দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৭ মার্চ) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় র‌্যাব। বার্তায় বলা হয়, গ্রেপ্তার দুই ব্যক্তি এই ‘কিলিং মিশনে’ অংশগ্রহণ করেন। তারা ‘শুটার’ ছিলেন।

এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাবে র‍্যাব-৪। আজ বেলা ১১টায় র‍্যাব-৪-এর সদর দপ্তরে এই প্রেস ব্রিফিং হবে।

গত বছরের নভেম্বরে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব কিবরিয়া (৪৭) খুন হন। মিরপুর-১২ নম্বরের বি ব্লকের ‘বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি’ নামের একটি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করে মুখোশধারী তিন সন্ত্রাসী।