শুক্রবার ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

ববি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ২৭ মার্চ ২০২৬

বাংদেশের ৫৬ তম স্বাধীনতা দিবসে ববিয়ানদে প্রত্যাশা

বাংদেশের ৫৬ তম স্বাধীনতা দিবসে ববিয়ানদে প্রত্যাশা
ছবি: সংগৃহীত

‎স্বাধীনতার ৫৫ বছর পার করে ৫৬ তে পা দিয়েছে বাংলাদেশ। ১৯৭১ সালে যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্ম হয়েছিলো বাংলাদেশ নামক এক স্বাধীন রাষ্ট্রের, সেই স্বাধীন বাংলাদেশ কে নিয়ে প্রত্যাশা ব্যাক্ত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) এর শিক্ষার্থীরা।বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশা কতটুকু, কতটুকু অর্জন হয়েছে স্বাধীনতার পর থেকে, এসকল বিষয়ই উঠে এসেছে ববিয়ানদের বক্তব্যে।

‎প্রত্যাশা ব্যাক্ত করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন,১৯৭১ সালে তীব্র নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও মানুষের প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন আজও প্রশ্নবিদ্ধ। স্বাধীনতার পর অনেক দেশ এগিয়ে গেলেও দুর্নীতি, স্বার্থপরতা ও দুর্বল শাসনব্যবস্থার কারণে আমরা পিছিয়ে রয়েছি। রাষ্ট্রীয় কাঠামোতে বৈষম্য সৃষ্টি হয়ে এলিট ও সাধারণ মানুষের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষ ন্যায়বিচার ও সমান সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই এমন একটি সত্যিকারের স্বাধীন রাষ্ট্র, যেখানে অন্যায্য প্রভাবমুক্ত সিদ্ধান্ত, সবার জন্য সমান আইন ও ন্যায়বিচার নিশ্চিত হবে।

‎ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন,স্বাধীনতার ৫৫ বছর পূর্তিতে আমাদের প্রত্যাশা হওয়া উচিত বাস্তবভিত্তিক ও ভবিষ্যতমুখী। সুশাসন, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি কমানো জরুরি। পাশাপাশি মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলে তরুণদের উন্নয়নে যুক্ত করতে হবে। অর্থনৈতিক সমতা, কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাও গুরুত্বপূর্ণ। সবার জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও পরিবেশবান্ধব ডিজিটাল উন্নয়ন নিশ্চিত করতে হবে। সর্বোপরি জাতীয় ঐক্য, সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখলেই স্বাধীনতার প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

‎একই বিভাগের শিক্ষার্থী মোঃরনি খান বলেন,স্বাধীনতা একটি জাতির জন্য অমূল্য অর্জন হলেও ১৯৭১ সালের পরও আমরা কি তার প্রকৃত সুফল পুরোপুরি পেয়েছি, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বাকস্বাধীনতা, নিরাপত্তা ও মৌলিক চাহিদার ঘাটতি আজও অনেক মানুষকে কষ্ট দেয়। স্বাধীনতার ৫৬ বছর পরও কেন তা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ—এই প্রশ্ন গুরুত্বপূর্ণ। আমরা চাই এমন একটি দেশ, যেখানে সবার জন্য সমান অধিকার, নিরাপদ জীবন ও অন্যায়মুক্ত সমাজ নিশ্চিত হবে।

‎বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী কাজী গালিব তার প্রত্যাশা ব্যাক্ত করতে গিয়ে বলেন,স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬-তে পদার্পণএটা শুধু সময়ের হিসাব না, এটা আমাদের সংগ্রাম আর স্বপ্নের পথচলা।আমার প্রত্যাশা একটা দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে সবার সমান অধিকার থাকবে।

‎যেখানে তরুণদের স্বপ্ন ভেঙে না গিয়ে গড়ে উঠবে শক্ত ভিত্তির উপর।শিক্ষা, মানবতা আর সততার বাংলাদেশ দেখতে চাই।যেখানে স্বাধীনতার প্রকৃত মানে অনুভব করবে প্রতিটি মানুষ।