সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্দোলন ঘিরে সাইন্সল্যাবে পুলিশের অবস্থান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির সাতটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টা থেকে সাইন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে সেখানে শিক্ষার্থীদের দেখা যায়নি। তবে কর্মসূচিকে কেন্দ্র করে সাইন্সল্যাব এলাকায় পুলিশের কঠোর অবস্থান দেখা গেছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এরই মধ্যে ঢাকা কলেজ থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা সাইন্সল্যাব মোড়ে এসে অবস্থান নিয়েছেন।



























