ধানমন্ডিতে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।



























