সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় আদালত প্রাঙ্গণে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিস্ফোরণ ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তবে তাদের নাম-পরিচয় এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।



























