অ্যাসিস্টে ইউরোপের সেরা ইয়ামাল, পেছনে কেইন
গোলের সুযোগ তৈরি ও সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে উঠে এসেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার অ্যাসিস্টের সংখ্যা ১২। ১১টি অ্যাসিস্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। ম্যাচের দ্বিতীয় গোলটি আসে তার পাস থেকেই, যা কাজে লাগিয়ে বল জালে জড়ান ফারমিন লোপেজ। এই অ্যাসিস্টের মধ্য দিয়ে চলতি মৌসুমে নিজের গোল করানোর সংখ্যা ১২-তে নিয়ে যান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ইয়ামালের ১২টি অ্যাসিস্টের মধ্যে লা লিগায় ৮টি এবং চ্যাম্পিয়নস লিগে ৪টি। অন্যদিকে ১১টি অ্যাসিস্ট নিয়ে তার পরেই অবস্থান করছেন হ্যারি কেইন। তালিকার পরবর্তী অবস্থানে থাকা তুফান, নিকো পাজ ও গ্লোরি গ্রুলের প্রত্যেকের অ্যাসিস্ট ৮টি।
আতলেতিকোর বিপক্ষে ম্যাচে কেবল অ্যাসিস্ট নয়, মাঠজুড়েই নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন ইয়ামাল। প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ছয়বার সফল ড্রিবলিং করেছেন তিনি। পাশাপাশি ম্যাচে সর্বোচ্চ সাতটি গোলের সুযোগ তৈরি করেছেন এবং সতীর্থদের উদ্দেশে তিনটি ক্রস দিয়েছেন।



























