শনিবার ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৩, ২১ মার্চ ২০২৬

ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ আনন্দের: ত্রাণমন্ত্রী

ফ্যাসিবাদ পতনের পর এবারের ঈদ আনন্দের: ত্রাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবারের ঈদ সাধারণ মানুষের কাছে অনেক বেশি আনন্দের বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

​শনিবার (২১ মার্চ) সকালে লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাধারণ মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন।

​নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে মন্ত্রী উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতনের পর এবারের ঈদ সাধারণ মানুষের জন্য ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে। এই আনন্দের সাথে আমরা সবাই মিলে দেশ গড়ার অঙ্গীকার করছি।’

​আলোকিত লালমনিরহাট গড়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘লালমনিরহাটকে একটি আদর্শ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমি তা গ্রহণ করব। জনগণ আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তাদের কল্যাণে কাজ করে সেই আস্থার প্রতিফলন ঘটাব।’

​ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময়ের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।