সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৭, ৬ সেপ্টেম্বর ২০২৬

মাশরুম চাষে স্বাবলম্বী হচ্ছেন দিনাজপুরের আদিবাসী নারীরা

মাশরুম চাষে স্বাবলম্বী হচ্ছেন দিনাজপুরের আদিবাসী নারীরা
ছবিঃ সংবাদ পরিক্রমা

দিনাজপুরের একবারপুরে আদিবাসী নারীদের টেকসই জীবিকা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘মুক্ত চিন্তা যুব সেবা সংঘ (এমসিজেএসএস)’-এর উদ্যোগে পরিচালিত ‘মাশসাইকেল’ (MushCycle) প্রকল্পের দ্বিতীয় ধাপের উৎপাদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী নারীদের মধ্যে বিনামূল্যে মাশরুম স্পন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম। তিনি আদিবাসী নারীদের দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশবান্ধব এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “মুক্ত চিন্তা যুব সেবা সংঘ আদিবাসী নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবারের জীবিকা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংগঠনের কর্মকর্তারা জানান, ‘মাশসাইকেল’ প্রকল্পটি শুধু মাশরুম উৎপাদনের মাধ্যমে নারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করছে না, বরং কৃষি বর্জ্যের সঠিক পুনর্ব্যবহার নিশ্চিত করে একটি পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জনপ্রিয়