শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির দুই অভিযানে মাদক জব্দ

হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির দুই অভিযানে মাদক জব্দ
ছবিঃ বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর পৃথক দুটি বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মশালগাঁও বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৯/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বালিহারা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন রাত ৯টা ৪০ মিনিটে চান্দরিয়া বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৭/৪-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দরিয়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২৫ হাজার ৮০০ টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

জনপ্রিয়