সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ২ নভেম্বর ২০২৬

বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করল ৪২ বিজিবি

বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করল ৪২ বিজিবি
ছবিঃ বিজিবি

দিনাজপুরের বিরল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মদের সিজার মূল্য ৭০ হাজার ৫০০ টাকা।

গতকাল রোববার (১ নভেম্বর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ৩১ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন ধর্মজান বিওপির সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে অপরাধী চক্রের অপতৎপরতা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর নজরদারির মাধ্যমে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ন রাখা এবং চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়