সোমবার ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৮, ১ নভেম্বর ২০২৬

দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় ও যুব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন-১’-এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় যুব উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

দিনাজপুরের পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, চেম্বার অব কমার্সের পরিচালক মঞ্জুর মোর্শেদ সুমন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন।

অনুষ্ঠানে ছয়জন যুবকের মধ্যে যুব ঋণের মোট সাত লাখ পাঁচ হাজার টাকা, শ্রেষ্ঠ দুটি যুব সংগঠনকে সনদপত্র ও দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়