রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবাহী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই রুটের যাত্রীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) মশাখালী ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি সেকশনে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, পাথর নিয়ে যাওয়ার সময় মালবাহী ট্রেনটির একটি বগি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় লাইনচ্যুত হয়। এর পরপরই ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগর এবং তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহে অবস্থান করছে। অপরদিকে জামালপুর কমিউটার শ্রীপুর এবং যমুনা এক্সপ্রেস রাজেন্দ্রপুরে আটকা পড়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষ হলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

জনপ্রিয়