মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈল সীমান্তে বিজিবির অভিযানে ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

রাণীশংকৈল সীমান্তে বিজিবির অভিযানে ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার
ছবিঃ বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে দিনাজপুর জেলার রাণীশংকৈল সীমান্তে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ৯টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পার্বতীপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

জনপ্রিয়