বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আদাবরে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেফতার

আদাবরে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে একটি বাসায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোঃ রাকিব মাহমুদ (২০), আঃ রহমান ওরফে অর্পণ (২২), মোঃ মিশকাত আলম ভূঁইয়া (২৬), মোঃ রহমান শুভ (১৯), সৈকত হোসেন সম্রাট (২২) ও মোঃ বিজয় (২০)।

আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে পুলিশ খবর পায়, আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা একত্রিত হয়েছেন। তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করা, রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসসহ রাষ্ট্রবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে রাত ১০টা ৫ মিনিটে আদাবর থানা পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। এ সময় বাসার ভেতর থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়